গোপালগঞ্জের কাশিয়ানীতে ৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার সাজাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার ভাট্টাইধোবা গ্রামের মৃত আব্দুর রহমান শেখের ছেলে ফিরোজ শেখ (৪০) ও তার স্ত্রী হামিদা বেগম (৩৫)।
কাশিয়ানী থানার এসআই তুষার মৃধা জানান, শনিবার বিকেলে উপজেলার সাজাইল বাজার এলাকায় তার নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক কারবারি ফিরোজ শেখ ও তার স্ত্রী হামিদা বেগমকে ৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।