‘কে এই অস্ত্রধারী!’ শিরোনামে সংবাদ প্রকাশের পর মুন্সীগঞ্জ ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ ইরান মোল্লাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোর সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, বাদল মোল্লার ছেলে ইরান। দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা, মাদক কারবারিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে চলছে।
ইরান মোল্লাকে গ্রেফতারের বিষিয়টি নিশ্চিত করেন ডিবির ওসি আবুল কালাম আজাদ।
জানা যায়, অস্ত্র নিয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে ডিঙ্গাভাঙ্গা ও দশকানির কিছু সন্ত্রাসী ও কিশোর গ্যাং। কে এই অস্ত্রধারী ও গুলি নিয়ে আত্মহত্যার নাটকের ছবি তুলেছেন। জানা যায়, ছবিটি চার বছর আগে তিনি নিজেই কাউকে দিয়ে তুলেছেন। মানুষকে ভয় দেখানো এবং বিভিন্ন অপরাধ করাই হলো তার নেশা।
এছাড়াও ইরান মোল্লার সাথে আদারিয়াতলা গ্রামের নয়াবাড়ির অলি এই পিস্তলের সাথে জড়িত আছে বলে অভিযোগ রয়েছে। বড় ভাই টেইলার শ্যামল। বনিক্যপাড়ার সোহেলের ছেলে অন্তর। বর্তমানে অন্তর আদারিয়াতলা তার নানি বাড়িতে বসবাস করেন। এই অবৈধ অস্ত্রের সাথে আরো কয়েকজন জড়িত রয়েছে। ইরানকে রিমান্ডে নিলেই অস্ত্র এবং অস্ত্রের সাথে যারা জড়িত তাদের তথ্য পাওয়া যাবে।
অভিযোগ রয়েছে, ইরান মোল্লাকে কেন্দ্র করে একটি কিশোরগ্যাং বিভিন্ন ধরনের অপরাধ ঘটিয়ে আসছে মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায়। এরা সবাই এলাকায় কয়েক বছর ধরে ইয়াবার ব্যবসা, চুরি, ছিনতাই, ডাকাতি, অনৈতিক কার্যকলাপ, মারামারিসহ সকল ধরনের অপরাধ করে আসছে। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সদর থানায়।
এ বিষয়ে ডিবির ওসি আবুল কালাম আজাদ জানান, ১০০ পিস ইয়াবাসহ ইরানকে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অস্ত্রের বিষয়ে কোনো তথ্য উদ্ধার না হলেও চেষ্টা অব্যহত আছে। ইরানের বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা রয়েছে। ১০০ পিস ইয়াবার নিয়মিত মামলা হয়েছে।



