কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের ২০২১-২২ সেশনের ১ম বর্ষের (১৮তম ব্যাচ) ওরিয়েন্টেশন ক্লাস গতকাল সোমবার সকালে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সেন্ট্রাল মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: সফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেন্ট্রাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা: হাবিবা চৌধুরী, কলেজের সহ-সভাপতি (জিবি) আলহাজ নুর উদ্দিন আহম্মেদ। পরিচালকদের পক্ষে বক্তব্য রাখেন, ডা: জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ডা: মোহাম্মদ বেলাল, ডা: আব্দুর রউফ সরকার। প্রধান অতিথি ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের নবাগত ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেন, মানসম্মত মেডিক্যাল শিক্ষার ব্যাপারে সেন্ট্রাল মেডিক্যাল কলেজ আপস করে না। সবাইকে নৈতিক গুণসম্পন্ন মানবিক ডাক্তার হতে হবে এবং এথিক্যাল প্র্যাকটিস করার মাধ্যমে চিকিৎসা সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান মেডিসিন ও চেয়ারম্যান মেডিক্যাল অ্যাডুকেশন ইউনিট অধ্যাপক ডা: মো: মাহাবুবুল ইসলাম মজুমদার, বিভাগীয় প্রধান এনাটমি অধ্যাপক ডা: মুনিরা জহির, বিভাগীয় প্রধান ফিজিওলজি অধ্যাপক ডা: মো: মুনতাসির ইসলাম। এমবিবিএস কোর্স কারিকুলাম নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন কলেজের উপাধ্যক্ষ ডা: মোহাম্মদ ফজলুল হক লিটন। বিজ্ঞপ্তি।
কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের ১৮তম ব্যাচের ওরিয়েন্টেশন
কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের ২০২১-২২ সেশনের ১ম বর্ষের (১৮তম ব্যাচ) ওরিয়েন্টেশন ক্লাস গতকাল সোমবার সকালে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক...



