টাঙ্গাইলের কালিহাতীতে নিজের বাবাকে কুপিয়ে হত্যার পর ছেলে মসজিদের ইমামকে গিয়ে বলেন, হুজুর! আমি আমার বাবাকে হত্যা করেছি, আপনি এটা মাইকে প্রচার করুন। ছেলের মুখে নিজের বাবাকে হত্যার কথা শুনে হতভম্ব হয়ে যান ইমাম।
সোমবার রাতে কালিহাতীর পাঁচচারান রাজবাড়ি গ্রামে ছেলে রাশেদ মিয়া (৩০) কুড়াল দিয়ে কুপিয়ে বাবা আলী আজগরকে (৬৫) হত্যা করেন। মঙ্গলবার ভোরে তাকে আটক করে পুলিশ।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, রাশেদ মানসিক ভারসাম্যহীন। সোমবার গভীর রাতে তিনি হঠাৎ করেই কুড়াল দিয়ে কুপিয়ে তার বাবা আলী আজগরকে হত্যা করেন। পরে রাশেদ স্থানীয় একটি মসজিদে গিয়ে ইমামকে জানান যে, তিনি তার বাবাকে হত্যা করেছেন। তিনি ইমামকে অনুরোধ করেন খবরটি মাইকে প্রচার করতে। এ সময় ইমাম সাহেব স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেন। নিহত আলী আজগরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাবাকে কুপিয়ে হত্যার পর মসজিদের ইমামকে মাইকে প্রচার করতে বলেন ছেলে
টাঙ্গাইলের কালিহাতীতে নিজের বাবাকে কুপিয়ে হত্যার পর ছেলে মসজিদের ইমামকে গিয়ে বলেন, হুজুর! আমি আমার বাবাকে হত্যা করেছি, আপনি এটা মাইকে প্রচার করেন। ছেলের মুখে...



