পাবনার সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মানিক প্রামানিককে (৪৫) গাঁজাসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আট গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

মানিক প্রামানিক ভাঁয়না ইউনিয়নের চর চলনা (চরপাড়া) গ্রামের মৃত আনছার আলী প্রামানিকের ছেলে।

সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আট গ্রাম গাঁজাসহ তাকে স্থানীয় চরপাড়া থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ায় বুধবার পাবনা আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সুজানগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান জানান, দলের ভাবমূর্তি নষ্ট ও শৃঙ্খলা ভঙ্গের কারণে মানিক প্রামানিকের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।