কিশোরগঞ্জের কটিয়াদীতে স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে জসিম উদ্দিন (৩২) নামে এক মাদকাসক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিড়ারপাড় গ্রামে। ঘাতক জসিম উদ্দিন একই গ্রামের দুখু মিয়ার ছেলে এবং নিহত স্ত্রী রিনা আক্তার (৩০) ওই গ্রামেরই মহরম আলীর মেয়ে ও তিন সন্তানের জননী।
কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন জানান, মাদকাসক্ত জসিম উদ্দিন প্রায়ই তার স্ত্রী রিনা আক্তারকে মারধর করত। মঙ্গলবার রাতে সে তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে নিজেই লাশ হাসপাতালে নিয়ে আসে। আমরা তাকে গ্রেফতার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক জসিম উদ্দিনকে আদালতে সোপর্দ করা হবে ।
কটিয়াদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করল মাদকাসক্ত স্বামী
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে জসিম উদ্দিন (৩২) নামে এক মাদকাসক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ...



