গতকাল বুধবার থেকে নিয়মিত চালু হয়েছে বরগুনার বেতাগী থেকে খুলনা পর্যন্ত বিআরটিসি বাস সার্ভিস। এতে এ অঞ্চলের নিয়মিত যাতায়াতকারী মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বেতাগী-কচুয়া ফেরি চালু হওয়ার পর এই উপকূলীয় জনপদের মানুষের দাবিতে খুলনার সাথে বেতাগী ও পাশের এলাকার সরাসরি বাস সার্ভিস চালু হলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ দুই দশক আন্দোলন সংগ্রাম শেষে গত ৬ জুলাই বিষখালী নদীতে বেতাগী-কচুয়া ফেরি সার্ভিস উদ্বোধন করা হয়। গত সোমবার থেকে বরগুনা ভায়া বেতাগী-কচুয়া ফেরিঘাট হয়ে রাজাপুর ও পিরোজপুর বাস সার্ভিস চালু হয়েছে। এতে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মধ্যে। সরাসরি বিআরটিসি বাস চালু হওয়ার কারণে যাত্রীদের গাড়ি পরিবর্তন করতে হচ্ছে না।
অবশেষে চালু হলো বেতাগী-খুলনা বিআরটিসি বাস
গতকাল বুধবার থেকে নিয়মিত চালু হয়েছে বরগুনার বেতাগী থেকে খুলনা পর্যন্ত বিআরটিসি বাস সার্ভিস। এতে এ অঞ্চলের নিয়মিত যাতায়াতকারী মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বেতাগী-কচুয়া...



