রাজবাড়ীর কালুখালী উপজেলায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামতলাপড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মাজবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম।
ওই কিশোরের নাম আসাদ শেখ (১৬)। সে একই গ্রামের মো: বক্কার শেখের ছেলে।
স্থানীয়দের বরাতে চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, আসাদ শেখ, স্বাধীন শেখ ও আশিক তিনজন মাঠে ধানের চারা রোপন করছিলো। বেলা ১টার দিকে ধান রোপন শেষে তারা বাড়িতে ফিরছিলো। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে আসাদ শেখ জমিতে পড়ে যায়। স্বাধীন শেখ ও আশিক আসাদকে তাকে উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো: আব্দুল হান্নান বলেন, ‘আমাদের এখানে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে ঝলসানো ছিল।



