ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। তবে জনজীবন স্বাভাবিক রয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্রদল নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেছে জেলা বিএনপি। জুমার নামাজ শেষে জেলার সব মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
অন্যদিকে স্বেচ্ছাসেবক দল সদস্য নিহতের ঘটনায় ভোলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত)-সহ ৩৬ পুলিশকে আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী খাদিজা বেগম।
এ বিষয়ে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) মো: আসাদুজ্জামান বলেন, মামলার আদেশ এখনো পুলিশের কাছে এসে পৌঁছায়নি, আদেশ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভোলায় পুলিশ মোতায়েন পরিস্থিতি স্বাভাবিক
ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। তবে জনজীবন স্বাভাবিক রয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে সংঘর্ষে...



