দিনাজপুরের নবাবগঞ্জে বৃষ্টির মধ্যে পাওয়ার টিলার চালিয়ে জমি চাষ করার সময় বজ্রপাতে রবিন সরেন (৩৮) নামের এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার কাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের খটখটিয়া গ্রামে বৃষ্টির মধ্যে আমন ক্ষেতে চাষ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল কবির রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রবিন সরেন ওই এলাকার বাবুরাম সরেনের ছেলে। স্থানীয় গোলাপগঞ্জ
পরিবারের বরাত দিয়ে চেয়ারম্যান রাশেদুল কবির রাজু জানান, নিহত রবিন সরেন বৃষ্টির মধ্যে সকালে স্যালো ইঞ্জিনচালিত পাওয়ার টিলার নিয়ে মাঠে জমি চাষ করছিলেন। এ সময় হঠাৎ করে বিকট শব্দে বজ্রপাতে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।



