ঝালকাঠির কাঁঠালিয়ায় বখাটেদের যন্ত্রণায় বিষপানে আরেক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম সুরাইয়া আক্তার (১৫)। সে আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী এবং উপজেলার ছোনাউটা গ্রামের বাসিন্দা।
কাঁঠালিয়া থানার ওসি মুরাদ আলী জানান, এ ঘটনায় বরিশালে ময়নাতদন্ত শেষে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



