টাঙ্গাইলে দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ দণ্ড দেন। যাবজ্জীবন আসামি হলো- টাঙ্গাইলের সখিপুর পৌরসভার গজার চালা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে রবিন মিয়া (২৬)। আসামির উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক। মামলার অপর আসামি দীপ্তি আক্তারকে খালাস দেয়া হয়।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, দণ্ডিত আসামি বিগত ২০১৬ সালের ৭ জুলাই দুপুরে স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণীর ছাত্রীকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এতে ভিকটিমের রক্তক্ষরণ হলে তার পরনের থ্রি পিস পাল্টে রবিন তার ভাবী দীপ্তি আক্তারের থ্রি পিস পরিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। ভিকটিমের গায়ে অন্যের জামা দেখে তার মা কারণ জানতে চাইলে সে ঘটনা খুলে বলে। ওই দিন রাতে ভিকটিমের মা পাঁচজনকে আসামি করে সখিপুর থানায় মামলা করেন।



