সিদ্ধিরগঞ্জের দুর্র্ধর্ষ কিশোর গ্যাং ‘টেনশন গ্রুপ’ লিডার রাইসুল ইসলাম সীমান্তসহ গ্রুপের সাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। গত শনিবার রাতে মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জে কিশোর গ্যাংদের অপতৎপরতা বেড়েছে শনিবার নয়া দিগন্তে এমন সংবাদ প্রকাশের পর আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- রাইসুল ইসলাম সীমান্ত, নাঈম মিয়া, হাসান, পারভেজ মিয়া, আবির বিন হাকিম, রাহাত ও রিয়াদুল ইসলাম। গ্রেফতারকৃতদের প্রত্যেকের বয়স ২১ থেকে ২৪ বছর।



