গত ১৪ বছর ধরে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলামের রাজপথ দখল করার বক্তব্য শুনেছি। রাজপথ দখল করা অত সহজ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার রাতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পদ্মা সেতু দেশের অর্থনীতিকে গতিশীল করছে। সামনে বাংলাদেশের অর্থনীতিকে আরো অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। আগামীতে ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষীপুর সেতু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল মমিন টুলু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।