নাটোরের বড়াইগ্রামের একটি মাদক মামলায় একজনকে যাবজ্জীবন ও একজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে উভয়কেই ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিনের আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বায়েনপাড়া গ্রামের শারাফাত আলীর ছেলে শওকত হোসেন ওরফে শাখাওয়াত ও একই উপজেলার মিয়াপাড়া গ্রামের মৃত ইংকুর ছেলে মোহাম্মদ সার্ভিস।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ জানুয়ারি রাত সোয়া ১টার দিকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ শাখাওয়াত ও ১০ গ্রাম হেরোইনসহ সার্ভিসকে আটক করে পুলিশ। পরে ওই দিনই বড়াইগ্রাম থানায় মামলা শেষে তাদের জেলহাজতে পাঠানো হয়।