কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাহর দরগায় দফাদার ফিলিং স্টেশনে তেলবাহী ট্রাকে অগ্নিসংযোগে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন আরো পাঁচজন। তবে এখন পর্যন্ত নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এই অগ্নি নেভানোর কাজ করছে। স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে তেলবাহী লরি থেকে তেল আনলোডের মুহূর্তে এ ঘটনাটি ঘটে। মুহূর্তের মধ্যে সর্বত্র আগুন ছড়িয়ে যায়। খবর পেয়ে প্রথমে ভেড়ামারা ও দৌলতপুর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় পর কুষ্টিয়া থেকে আরো কয়েকটি ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা পৌঁছেছে বলে জানা যায়।