ফতুল্লার চানমারী বেইলি স্কুল গলির সামনের রাস্তায় দুলাল (২০) নামে এক চালককে ছুরিকাঘাত করে হত্যার পর বেটারিচালিত মিশুক গাড়ী ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
নিহত দুলাল শেরপুর জেলার ঝিনাইগাতি থানার দুদন গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র ও ফতুল্লা মডেল থানার তল্লা গ্রীন রোড মির্জা বেগমের বাড়ির ভাড়াটিয়া। গতকাল শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ব্যাটারিচালিত মিশুক গাড়ি আটকিয়ে চালককে ছুরিকাঘাত করে। এতে মিশুক চালক ঘটনাস্থলেই মারা যায়।



