ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার তি হয়েছে বলে তিগ্রস্তরা দাবি করেছেন। গত শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আলী আজিমের টিনের ঘর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে পাশের নাজমুল হাওলাদার ও হারুন হাওলাদারের টিনের ঘরে আগুন লেগে পুড়ে যায়।
তিগ্রস্ত নাজমুলের স্ত্রী আমেনা বেগম বলেন, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। আমরা এখন নিঃস্ব।
স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিম বলেন, রাস্তা খারাপ থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে ভ্যান গাড়িতে করে এসে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। সময়মতো গাড়ি আসতে পারলে তির পরিমাণ কম হতো। তিনটি ঘর পুড়ে ১০ লাখ টাকার তি হয়েছে।
ঝালকাঠি ফায়ার স্টেশন কর্মকর্তা শফিফুল ইসলাম জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
ঝালকাঠিতে পুড়ে গেছে ৩ বসতঘর
ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার তি হয়েছে বলে তিগ্রস্তরা দাবি করেছেন। গত শুক্রবার...



