নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বন্দরে ডাকাতির সময় সঙ্ঘবদ্ধ ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে দু’টি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়। উদ্ধার করা হয় ডাকাতির শিকার দুই ভিকটিমসহ পণ্যবাহী পিকআপ। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির সাথে তাদের নিজেদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করেছে
র্যাব-১১-এর সিইও লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা গতকাল শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো- ডাকাত চক্রের সরদার মূসা আলী (৪০) তার সহযোগী নাঈম মিয়া (২৪) শামিম (৩৫), রনি (২৬) আবু সুফিয়ান (২০) ও মামুন (২৪)। গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার বাসিন্দা।