ফেসবুকে আলোচিত খাগড়াছড়ির সোনালী চাকমা ও তার শিশুপুত্র রামকৃষ্ণ চাকমার (৬) দায়িত্ব গ্রহণ করেছে জেলা প্রশাসন। তাকে দেয়া হয়েছে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার প্রতিশ্রুতিসহ নগদ এক লাখ টাকা।
গতকাল রোববার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস তার দফতরে জেলার পানছড়ি উপজেলার পাকুজ্যাছড়ি গ্রামের অসহায় সোনালী চাকমার হাতে এক লাখ টাকার চেক তুলে দেন। এ ছাড়া সোনালী চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার দুই লাখ ৬০ হাজার টাকার একটি ঘর প্রদান, শিশুপুত্র রামকৃষ্ণ চাকমার ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি শিশু পরিবারে রাখাসহ সোনালী চাকমার সুচিকিৎসা ও তাকে প্রতিবন্ধী ভাতা দেয়ার কথা জানান।
এ সময় খাগড়াছড়ি জেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম ও ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।