কুষ্টিয়ার খোকসায় অটো ভ্যানের চাপায় তিন (৩) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার শোমসপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু শোমসপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের ওসমান খাঁর মেয়ে রাইছা খাতুন (৩)।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে রাইছা বিস্কুট কেনার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় মাসিলা বাজার থেকে ছেড়ে আসা দ্রুতগামী ব্যাটারিচালিত ভ্যান তাকে চাপা দেয়। ভ্যানের চাপায় গুরুতর আহত রাইছাকে স্থানীয়রা উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ভ্যানচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



