মাগুরায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুর আলী নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রণয় কুমার দাস এ দণ্ড দেন।
মাগুরা সদর উপজেলার সিতারামপুর গ্রামের মেহেদী হাসান বাদি হয়ে ২০১৪ সালে নাবালিকা মেয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।
মামলার এজাহারে জানা যায়, ২০১৪ সালের ৭ জুন শ্রীপুর উপজেলার নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী দিলরুবাকে স্কুলে যাওয়ার পথে নাকোল মুচিপাড়া নামক স্থান থেকে অপহরন করে নিয়ে যায়। মেহেদী হাসানের ভগ্নিপতি বরালিদাহ গ্রামের রেজাউল করিমের বাড়িতে থেকে মেয়ে দিলরুবা পড়ালেখা করত। ঘটনার দিন আসামি নুর আলী অজ্ঞাত আসামিদের সাথে নিয়ে তার মেয়েকে অপহরণ করে। ভগ্নিপতি বিষয়টি মামলার বাদিকে অবহিত করলে বাদি আদালতে মামলা করেন।