নাটোরের নলডাঙ্গা পৌরসভার মেয়র আওয়ামী লীগ দলীয় মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে সাবেক মেয়র নলডাঙ্গা মৎস্য আড়তদার সমিতির সভাপতি ও পৌর বিএনপির আহ্বায়ক আব্বাস আলী নান্নুকে লাঞ্ছিত করেছেন। একই সময় মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোক্তার হোসেনকেও মেয়রের সহযোগীরা শাটের কলার ধরে টানাহেঁচড়া করে। নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেছেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকায় বেশি কিছু ঘটেনি। সমস্যা সমাধানে তিনি আগেই নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও মেয়র মনিরুজ্জামান মনিরের সাথে কথা বলেছিলেন।
এ বিষয় নিয়ে নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনিরের সাথে কথা বললে তিনি সাবেক মেয়রকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে বলেন, রাস্তার পাশে আড়ত থাকার কারণে হাটের দিন সাধারণ মানুষের চলাচলে খুব অসুবিধা হয়। শতাধিক ব্যবসায়ী তার কাছে লিখিত আবেদন করায় তিনি আড়ত স্থানান্তর করার সিদ্ধান্ত নেন। তিনি বাজার পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছেন মাত্র।