মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি এখনো কারাগারে রয়েছেন। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সালথার আলোচিত তাণ্ডবের মামলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান মাতুব্বরকে (৪৫) কারাগারে পাঠালেন আদালত। বুধবার ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ নম্বর আমলি আদালতের বিচারক তরুণ বাছাড় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ নম্বর আমলি আদালতে আসামি আসাদুজ্জামান মাতুব্বর হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তরুণ বাছাড় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।



