বরগুনার তালতলীতে বজ্রপাতে আব্দুল লতিফ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃষ্টির সময় মাঠে গরু আনতে গিয়েছিলেন আব্দুল লতিফ। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাঠ থেকে গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।