ভোলা জেলায় গত ৩১ জুলাই বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে নিহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিমের পরিবারের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেডআরএফের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় গতকাল বৃহস্পতিবার তিন সদস্যের একটি প্রতিনিধ দল ওই দুই নেতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও সন্তানদের শিক্ষাবৃত্তির টাকা তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন জেডআরএফের হেল্পসেল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, সদস্য সচিব ডা: পারভেজ রেজা কাকন ও সদস্য অধ্যাপক ড. মামুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেনÑ ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীর ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য প্রকৌশলী মো: আইয়ুব হোসেন (মুকুল), ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোক্তার হোসেন, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন প্রমুখ।
জেডআরএফের নেতারা সকালে ও দুপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম ও ছাত্রদলের জেলা সভাপতি নূরে আলমের বাড়িতে যান। উভয় পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, কুশল বিনিময় করেন এবং জেডআরএফের প্রেসিডেন্ট তারেক রহমানের পক্ষে সহায়তা তুলে দেন।



