কুমিল্লা নগরীর নগর উদ্যানের পাশে রবিউল হাসান শাহাদাত নামে এক কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়র ৯ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান। এ দিকে শাহাদাতকে হত্যার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, গত শুক্রবার বিকেলে শাহাদাতকে কয়েকজন কিশোর তাড়া করছে। তাদের দেখে নগরীর ব্যস্ত নগর উদ্যানের পাশের পথচারীরা ছুটাছুটি শুরু করেন।



