ঝালকাঠিতে বিদ্যুতের খুঁটিতে তার লাগাতে গিয়ে সেফটি বেল্ট ছিড়ে নিচে পড়ে জামাল মোল্লা (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঝালকাঠি শহরে বিদ্যুতের খুঁটিতে নতুন তার লাগানোর কাজ পান বরগুনার রফিকুল ইসলাম। তিনি জামাল মোল্লাকে শ্রমিক হিসেবে কাজে নেন। রোববার বেলা ১১টার দিকে শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় বিদ্যুতের খুঁটিতে তার লাগানোর সময় সেফটি বেল্ট ছিড়ে নিচে পড়ে যান জামাল। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



