টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। রোববার সকালে আনালিয়াবাড়িতে এবং ভোররাতে সরাতৈল এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে। আনালিয়াবাড়ি এলাকায় নিহত ব্যক্তির নাম মামুন (৪০)। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেওড়া গ্রামের মৃত শাহজামালের ছেলে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে প্লাস্টিকের দরজা নিয়ে একটি ট্রাক রংপুর যাচ্ছিল। সকালে আনালিয়াবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা দরজাগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে। দরজাগুলো জড়ো করে রেল লাইনে বসে পাহারা দিচ্ছিলেন ট্রাকের শ্রমিক মামুন।