ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাথান বাড়ির আকবর ভিটা নামক স্থানে গত রোববার সকালে জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মহিন মীর (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সংঘর্ষে গুরুতর আহত হন আরো পাঁচজন। নিহত মহিন মীর একই এলাকার মো: হাবিব উল্লাহর ছেলে।
এলাকাবাসী জানায়, আবদুল মজিব মীর বাড়ির ইউছুফ মীর ও মোকছেদুল মীরের সাথে হাবিব উল্লাহ মীর, মহিন, ইমাম হোসেন, নাজিমুদ্দিন ও সায়েম মীরের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও চলমান। এর রেশ ধরে বিরোধপূর্ণ জমিতে হাবিব উল্লাহর পক্ষের লোকজন ঘর নির্মাণ করতে গেলে সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মহিন মারা যান।
বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বোরহানউদ্দিনে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাথান বাড়ির আকবর ভিটা নামক স্থানে গত রোববার সকালে জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মহিন মীর (২৭)...



