আধিপত্য বিস্তার নিয়ে রাঙ্গামাটির লংগদুর ছোট কাট্টলীতে দুটি পাহাড়ি গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো হতাহতের কোনো সত্যতা মেলেনি।

রাঙ্গামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাতে লংগদুতে ছোট কাট্টলী এলাকায় দুটি পাহাড়ি গ্রুপের মধ্যে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। দুই পক্ষের গোলাগুলির ঘটনা শুনে পুলিশ ও সেনাবাহিনীসহ ঘটনাস্থলে একটি টিম গেছে। লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত হতাহতের বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনায় হতাহতের সংখ্যা প্রচার করা হলেও এখনো পর্যন্ত নিহতের কোনো সত্যতা মেলেনি।