রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মৃধা কলেজ এলাকায় মিনি ট্রাক (পিকআপ) ও মাহেন্দ্রার মুখোমুখি সংর্ঘষে মাহেন্দ্রার চালক ও নারী যাত্রীসহ অন্তত আটজন আহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করানো হয়। চালকসহ এরা সবাই মাহেন্দ্রার যাত্রী। যাদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালে ভর্তি আহতরা হলেন- পাংশা খাকজানা ঝাউগ্রামের আনোয়ার হোসেনের ছেলে আশরাফ (৪০), একই উপজেলার পারনারায়নপুরের নিরঞ্জনের ছেলে সুজন হাওলাদার (৪০), রাজবাড়ী সদর উপজেলার চন্দনীর আজহার মোল্লার ছেলে চাঁদ মিয়া (৪০), কালুখালির কালিকাপুরের বিষ্নুর স্ত্রী সবিতা (৪৫) ও তপাদিয়ার লিয়াকত দেওয়ানেরর ছেলে রানা (৩৫)।
এলাকাবাসী জানায়, কালুখালী থেকে ৯জন যাত্রী নিয়ে রাজবাড়ীর দিকে যাচ্ছিল মাহেন্দ্রা। রাজবাড়ীর দিক থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল মিনি ট্রাকটি। মৃধা কলেজ এলাকায় মাহেন্দ্রা-ট্রাকের মুখোমুখি সংর্ঘষ
হয়। দুটি গাড়িই দ্রুত গতিতে চলছিল। এ সময় মাহেন্দ্রাটির সামনের অংশ দুমরে মুচরে ও ট্রাকের সামনের গ্লাস ভেঙ্গে যায়। পড়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া স্থানীয় ভাবেও কয়েকজনকে চিকিৎসা দেয়া হয়।
পাংশা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানায়, দুর্ঘটনার খবর পেয়ে
দ্রুত ঘটনাস্থল থেকে মিনি ট্রাক ও মাহেন্দ্রা জব্দ করেন। তবে পালিয়েছে ট্রাকের চালক ও সহকারীরা। আহতরা সবাই মাহেন্দ্রার যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেন তিনি।



