গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।

বুধবার বিকেলে গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে খুলনাগামী একটি পিকআপের সাথে উল্টা দিক থেকে আসা থ্রি হুইলারের সংঘর্ষ হয়। এ সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি ইজিবাইকের উপর গিয়ে পড়ে। যার ফলে ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি (৩৫) মারা যায়।

এ ছাড়াও পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী সদরের সুকতাইল গ্রামের ফরহাদ শেখকে (৩৮) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বিকাল ৪টার দিকে গোপালগঞ্জ সদরের সোনাকুড় এলাকায় রুবিয়া বেগম (৫৫) নামের এক নারী মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাসীর উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।