আধিপত্য বিস্তার নিয়ে রাঙ্গামাটির লংগদুর ছোট কাট্টলীতে দু’টি পাহাড়ি গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। গত মঙ্গলবার রাতে সাড়ে ৮টার দিকে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো হতাহতের কোনো সত্যতা মেলেনি। রাঙ্গামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন জানিয়েছেন, দু’পক্ষের গোলাগুলির ঘটনা শুনে পুলিশ ও সেনাবাহিনীসহ ঘটনাস্থলে একটি টিম গেছে।
লংগদুতে দুই পাহাড়ি গ্রুপে বন্দুকযুদ্ধ
আধিপত্য বিস্তার নিয়ে রাঙ্গামাটির লংগদুর ছোট কাট্টলীতে দু’টি পাহাড়ি গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। গত মঙ্গলবার রাতে সাড়ে ৮টার দিকে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।...



