বরগুনার বামনা উপজেলায় রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলায় ইসমাইল মোল্লা নামে এক ফার্মেসি ব্যবসায়ী গুরুতর জখম হয়েছেন। স্থানীয় লোকজন তাকে গুরুতর জখম অবস্থায় বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার সোনাখালী বাজারে ফার্মেসি থেকে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়। হামলার শিকার ইসমাইল মোল্লা বামনা সদর ইউনিয়নের নিজআমতলী গ্রামের মালেক মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সোনাখালী বাজারে ইসমাইল ফার্মেসি নামে তার একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। তিনি দীর্ঘ দিন ধরে সোনাখালী বাজারে ফার্মেসি ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মতো ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে রাত ১০টার দিকে দুর্বৃত্তরা পেছন দিক থেকে তার ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে বামনা স্বাস্থ্য কমপ্লেøক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় ব্যবসায়ী ইসমাইল মোল্লার পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
বামনা থানার ওসি বশিরুল আলম বলেন, আমরা বিষয়টি শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখন পর্যন্ত পরিবার ও সোনাখালী বাজার বণিক সমিতির পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।
বরগুনায় দুর্বৃত্তদের হামলায় ফার্মেসি ব্যবসায়ী জখম
বরগুনার বামনা উপজেলায় রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলায় ইসমাইল মোল্লা নামে এক ফার্মেসি ব্যবসায়ী গুরুতর জখম হয়েছেন। স্থানীয় লোকজন তাকে গুরুতর জখম অবস্থায় বামনা উপজেলা স্বাস্থ্য...



