নওগাঁর সাপাহারে শামীমা (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা গোপালপুর থেকে সাপাহার থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে।

শামীমা উপজেলার গোপালপুর গ্রামের মেহেদী হাসানের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে শামীমা কাউকে কিছু না বলে নিজের শোয়ার ঘরের দরজা বন্ধ করে দেয়। পরিবারের লোকজন তাকে ডাকাডাকি না করে যার যার ঘরে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় শামীমার লাশ উদ্ধার করে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।