নাটোর শহরের মল্লিকহাটি মহল্লায় পাওনা টাকা চাওয়ায় বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে শাওন (২৫) নামে এক যুবক। গতকাল বৃহ¯পতিবার নাটোরের মল্লিকহাটি মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত শাওন মল্লিকহাটি পশ্চিমপাড়ার দিলু মিয়ার ছেলে। আর হত্যাকারী আলিফ একই এলাকার বাবু মিয়ার ছেলে।
জানা যায়, শহরের মল্লিকহাটি মহল্লায় শাওন ও আলিফের একই মহল্লায় বাড়ি এবং ছোটবেলা থেকে একসাথে বেড়ে উঠা। শাওন পেশায় রাজমিস্ত্রি আর আলিফ টাইলস মিস্ত্রি। কিছুদিন আগে টাইলস মিস্ত্রি আলিফকে ৫০০ টাকা ধার দেন রাজমিস্ত্রি শাওন। কিন্তু পাওনা টাকা চাওয়া যেন কাল হলো রাজমিস্ত্রি শাওনের। পাওনা টাকা চাওয়ায় বন্ধু আলিফ ঘাস কাটার হাঁসুয়া দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।



