বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা বিএনপি। দীর্ঘদিন পর বিএনপি নেতাকর্মীরা এমন শোডাউন তাক লাগিয়ে দিয়েছে সাধারণ মানুষকে।
শুক্রবার সকাল ১০টার দিকে ফতুল্লার ডিআইটি মাঠ থেক বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা বাসস্ট্যান্ড হয়ে পঞ্চবটী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।
ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম টিটু ও থানা বিএনপির সদস্য রিয়াদ মোঃ চৌধুরীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে ফতুল্লা থানা বিএনপির পাচঁটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ফতুল্লা ডিআইটি মাঠে এসে জড়ো হয়। পরে সেখান থেকে মিছিল বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের ফতুল্লা বাসস্ট্যান্ড হয়ে পঞ্চবটী চৌরাস্তা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় রাস্তার দু’পাশ থেকে পথচারীরা বিভিন্ন পরিবহনের যাত্রীরা করতালি দিয়ে তাদেরকে সমর্থন যোগায়।
সকাল ৮টা থেকে কয়েক হাজার নেতাকর্মী বিভক্ত হয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি চাই স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফতুল্লার ডিআইটি মাঠে এসে জড়ো হয়।
বিক্ষোভ মিছিলে বিএনপি উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান খোকা, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি সুমন আকবর, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রতন, ফতুল্লা থানা বিএনপি নেতা হাজী মেহাম্মদ শহিদুল্লাহ, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি বাবুল আহম্মেদ, সাধারণ সম্পাদক তুষার আহম্মেদ মিঠু, ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল খান, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগর সিদ্দিকি, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফারুক আহম্মেদ সানি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহম্মেদ, আজিজুল হক চৌধুরী রয়েল, আব্দুল খালেক টিপু, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন শিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক এস এম দেলোয়ার, মতিউর ফকির, আমিনুল ইসলাম লিটন, তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জল, মোঃ হোসেন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম রাজ, বক্তাবলী ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক আবুল খায়ের, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, জেলা ছাত্রদল নেতা পিয়াস খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মনির হোসেন, সহ-সম্পাদক ইফতি, সহ-সাংগঠনিক সম্পাদক অনিক, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সাজ্জাদ সাজ, তোলারাম কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাহাবউদ্দিন জয়, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদ, হারুনুর রশিদ হারুন, আরিফ প্রধান, হোসেন, মোল্লা, মিজান, হারুন, আরিফ, মোঃ সেলিম, জাহাঙ্গীর, মোঃ শামিম, হযরত আলী, নাইম, আলতাফ, যুবদল নেতা সৈকত, মিঠু, শাহিন, সুমন, সাদ্দাম প্রমুখ।



