রাজবাড়ীতে স্কুলছাত্র নাহিদ হাসান মিদুল (১৭) হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ দণ্ডাদেশ দেন।
মামলার দুই নম্বর আসামি রুবেলকে (২১) মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং মামলার অপর আসামি রাফিজুল মণ্ডল (২৬), পিয়ারুল (২১), পিয়াল (২০) ও রায়হানকে (২১) যাবজ্জীবনসহ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া এলেম (২২) ও ফরিদ (২৭) নামের দুই আসামিকে খালাস দেয়া হয়।
জানা গেছে, ২০১৪ সালের ১৯ জুন রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র নাহিদ হাসান মিদুলকে রেল ক্যারেজের ভেতরে ছরিকাঘাত করে হত্যা করা হয়।
এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী উজরি আলী সন্তোষ প্রকাশ করলেও অসন্তোষ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবী নেকবর হোসেন মনি। তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
রাজবাড়ীতে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন
রাজবাড়ীতে স্কুলছাত্র নাহিদ হাসান মিদুল (১৭) হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে জেলা ও...



