প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে। এখনো তারা আরেকটি ১৫ আগস্ট ঘটানোর জন্য চেষ্টা করছে। একাত্তরের ঘাতক, পচাত্তরের ঘাতক, ২০০৪ সালের গ্রেনেড হামলাকারীরা এবং ২০১৩-১৪ সালের অগ্নি সন্ত্রাসীরা এক ও অভিন্ন। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে। নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। গতকাল শুক্রবার দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। আমরা শিক্ষাকে আনন্দময় করতে চেষ্টা করছি। শিক্ষা যেন মুক্তিযুদ্ধের চেতনায় হয় সেই চেষ্টা করছি। শিক্ষা যেন বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব হয় সেই চেষ্টাও করছি। শিক্ষাব্যবস্থার এই পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা শিক্ষকদের। এ ছাড়া অভিভাবকসহ আমাদের সমাজের সবার ভূমিকা রয়েছে।
আরেকটি ১৫ আগস্ট ঘটানোর জন্য চেষ্টা হচ্ছে : শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে। এখনো তারা আরেকটি ১৫ আগস্ট ঘটানোর জন্য চেষ্টা করছে। একাত্তরের ঘাতক, পচাত্তরের ঘাতক, ২০০৪ সালের গ্রেনেড...



