গাইবান্ধা সদর উপজেলায় গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে লাইলি বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে ত্রি-মৌহিনি রেল স্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
লাইলী বেগম উপজেলার বোয়ালী ইউনিয়নের দক্ষিণ হরিনসিংহা গ্রামের মজিবর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানায়, লাইলী বেগম রেল লাইনের পাশে তার গরু বেঁধে রাখছিলেন। এ সময় গরুটি একটি চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লাগার সম্ভাবনায় গরুটি সরানোর চেষ্টা করেন। এরই মধ্যে ট্রেনে কাটা পড়ে লাইলী বেগম ঘটনাস্থলে মারা যান। গরুটিও ট্রেনে কাটা পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু।



