কিশোরগঞ্জের ভৈরবে নিজেরা বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছেন। গত শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ভৈরব পৌরসভার হরিজন কলোনিতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- দেব কুমার (১৪), মিলন লাল (৩৫) ও মোবারক (২৪)। তাদের মধ্যে দেব ও মিলন চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ভৈরব পৌরসভার হরিজন কলোনিতে কয়েকজন মিলে একটি বিদ্যুতের খুঁটি নিজেরা সরানোর চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয়জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
ভৈরবে বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে ৩ জনের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে নিজেরা বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছেন। গত শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে...



