নওগাঁর মান্দার দেলুয়াবাড়ী বাজারে দুই মোটর সাইকেলের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে আতিকুর রহমান সরদার (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দু’জনকে আটক করা হয়েছে।
নিহত আতিকুর রহমান কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর বালকাপাড়া গ্রামের মোজাহার আলী মণ্ডলের ছেলে। আহতরা হলেন কুসুম্বা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইনুল হক, একই গ্রামের জিল্লুর রহমান ও আনোয়ার হোসেন। এদের মধ্যে আইনুল হকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় রায়হান ও আবদুল মজিদ নামে দু’জনকে আটক করেছে থানা পুলিশ।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান শাহিন বলেন, আতিকুর রহমান সরদার নিহতের ঘটনায় তার ছোটভাই রুবেল আহমেদ সরদার বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখ ও আরো অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে একটি হত্যামামলা দায়ের করেছেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মান্দায় তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা
নওগাঁর মান্দার দেলুয়াবাড়ী বাজারে দুই মোটর সাইকেলের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে আতিকুর রহমান সরদার (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ...



