ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোবাইল গেমস খেলতে বাধা দেয়ায় প্রতিবেশীর লাঠির আঘাতে আসাদ খান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী হনুফা বেগম জানান, প্রতিবেশী নুরজ্জামানের ছেলে শাহীন তাদের বাড়ির পেছনে প্রায়ই মোবাইল গেমস খেলে। সকালে আসাদ খান বাজার থেকে ফিরে দেখতে পান বখাটে শাহীন তার বাড়ির পেছনে মোবাইলে গেমস খেলছে। এ সময় তিনি তাকে অনত্র গিয়ে খেলতে বললে বখাটে শাহীন ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।