কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের একটি মিছিল থেকে হামলা চালানো হয় বলে উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী হুমায়ুন সিকদার অভিযোগ করেন।

তিনি জানান, সন্ধায় তিনি এবং পৌর বিএনপির নেতা ফারুক গাজী দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় ছাত্রলীগের একটি মিছিল ওই এলাকা অতিক্রমকালে অফিসে ঢুকে হামলা চালায়। আসবাবপত্র তছনছ করা হয়। তাদের ছুড়ে মারা চেয়ারে ফারুক গাজী আহত হন। তবে ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসীম জানান, তার কাছে এ ধরনের কোনো তথ্য নেই।