নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে বলেছেন। সামনে কঠিন সময় আসছে। এখন যে চক্রান্ত হচ্ছে তা শুধু আওয়ামী লীগকে হটানোর জন্য না। এ ষড়যন্ত্র হচ্ছে আমাদের এ দেশকে অকার্যকর ও ব্যর্থ একটি রাষ্ট্রে পরিণত করার জন্য। গতকাল শনিবার বিকেলে নগরীর ২ নং রেল গেট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল সমাবেশে শামীম ওসমান এ কথা বলেন।
শামীম ওসমান বলেন, মির্জা ফখরুল সাহেবরা হেসে হেসে বলেন, আওয়ামী লীগের কপালে নাকি শনি আছে। কেন? বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা হবে। আরে বাংলাদেশ দেউলিয়া হলে আপনাদের খুশি হওয়ার তো কোনো কারণ নাই। এ বিষয়ে তারাই খুশি হচ্ছে যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারে নাই। যারা ১৫ আগস্টে জাতির পিতাকে তার পরিবারসহ নির্মমতার সাথে হত্যা করেছে। যারা আমাদের প্রধানমন্ত্রীকে ২১ বার হত্যা করার চেষ্টা করেছে। তারাই আজ দেশকে দেউলিয়া হিসেবে দেখতে চায়।
শামীম ওসমান বলেন, আপনারা খেলতে চান? আমরাও খেলতে চাই। আপনারা খেলবেন স্বাধীনতার বিরুদ্ধে, আমরা খেলব বাংলাদেশের পক্ষে। যে দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ কোনো ধর্মের ভেদাভেদ নাই। সারা দেশে অশান্তি করে লাভ নাই, নারায়ণগঞ্জেই খেলব। লন্ডন থেকে নির্দেশ আসছে আপনারা লাফাচ্ছেন। এভাবে লাফাইয়েন না। যে তার মায়ের জন্য আসছে না, সে আপনাদের প্রয়োজনে কি আসবে।
সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চন্দনশীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো: বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু জাফর চৌধুরী বিরু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালাসহ অন্যরা বক্তব্য রাখেন।
দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র হচ্ছে - শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে বলেছেন। সামনে কঠিন সময় আসছে। এখন...



