বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়িতে দোয়া মাহফিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
ঢাকা মহানগর দক্ষিণ ৬৩ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কাজলা ব্রিজের পাশে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৬৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন আল্লামা নজির আহমদ। বিশেষ বক্তা ছিলেন মুফতি আজহারুল ইসলাম আজমী।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা, ছাত্রলীগের সাবেক নেতা ইমরান সালেহ প্রিন্স, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তনুর খান শান্তসহ আরো অনেকে।
মাহফিল শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।



