চাঁদপুরের কোস্ট গার্ডের অভিযানে দু’হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে।

সোমবার দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী আকিব আরফাত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দশআনি লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ডিজেলের এ চালান জব্দ করা হয়। ডিজেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ডিজেলের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য মোহনপুর নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।