মানিকগঞ্জে আরিফ শিকদার হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বেলা ১১টায় আসামির উপস্থিতে এ দণ্ড দেন সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে হৃদয় ওরফে মানিক।
নিহত আরিফের বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়া গ্রামের ফকির পাড়ায়।
মামলা সূত্রে জানা যায় চলতি বছরের ১২ মে সকাল ৯টায় সাটুরিয়া বেলতলা গ্রামের শ্যালো মেশিন ঘরে আরিফকে একা পেয়ে পূর্ব শত্রুতার জেরে ধান কাটার কাঁচি দিয়ে গলায় পোচ দিয়ে হত্যা করে হৃদয়। এ সময় আশপাশের লোকজন শব্দ পেয়ে এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
তদন্ত শেষে সাটুরিয়া থানার এসআই জিয়াউল হাসান আদালতে হৃদয়কে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এই আদেশ দেন।