বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি বলেছেন, নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন কিছুতেই সম্ভব নয়। তাই আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। এবার নিশিরাতের ভোট হতে দেয়া হবে না। তিনি বলেন, শতভাগ নয়, মোটামুটি সুষ্ঠু নির্বাচন হলেই কমপক্ষে আড়াইশ’ আসন নিয়ে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ।
সারা দেশে বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, তেল-গ্যাসসহ দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বন্দর এলাকার বিওসি ঘাটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাঈদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান ও যুবদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক এস এন তরুণ দে।
প্রধান অতিথির বক্তৃতায় উকিল আব্দুস সাত্তার এমপি বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হলে জনগণ ব্যালটের মাধ্যমে উপযুক্ত জবাব দেবে।
মোটামুটি সুষ্ঠু ভোট হলেও আড়াই শ’ আসন পাবে বিএনপি
রুমিন ফারহানা এমপি
বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি বলেছেন, নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন কিছুতেই সম্ভব নয়। তাই আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে...



